
বিশেষ প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বহিরাগত লোকজন নিয়ে প্রতিপক্ষের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলে নেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। রিয়াজ নামে ওই পুলিশ সদস্য উত্তর সোনাখালী গ্রামের মোজাম্মেল হক মৃধার পুত্র। বর্তমানে সে ময়মনসিংহ রেঞ্জ পুলিশে কর্মরত বলে জানা গেছে।
জানা গেছে, রিয়াজ মৃধা ছুটিতে বাড়িতে এসে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দেন।অভিযোগের পেয়ে গত ৫ জুলাই সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা সরেজমিনে গিয়ে পরেরদিন সকাল ১০ টায় উভয় পক্ষকে থানায় ডাকেন। বিবাদী পক্ষ ফজলুল হক মৃধা,সেলিম মৃধা ও শহিদ মৃধা যথাসময়ে থানায় হাজির হলেও রিয়াজ মৃধা গং হাজির হননি।তারা থানায় না গিয়ে ৩০/৩৫ জন ভাড়াটিয়া লোক এনে ফজলুল হক মৃধার ভোগ দখলীয় জমি দখল করে। পুকুরের মাঝখানে বেড়া দিয়ে পুকুরের পাড় কেটে দেয়।এতে পুকুরের চাষ করা মাছ বের হয়ে যায়।
ভুক্তভোগীদের অভিযোগ, রিয়াজ মৃধা পুলিশে চাকরি করেও আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়।গায়ের জোরে ভাড়াটিয়া লোকজন নিয়ে জমি দখল করেছে।ঘটনার সময় করা ভিডিও সংরক্ষিত আছে।
পুলিশ সদস্য রিয়াজ মৃধা জানান,আমাদের প্রাপ্য জমিতে লেবার নিয়ে বেড়া দিয়েছি।আমরা কারো জমি দখল করিনি।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার এসআই রফিকুল ইসলাম জানান, আবহাওয়া খারাপ থাকার কারনে ঘটনার সময় খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যেতে পারেনি।সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.