
বিশেষ প্রতিনিধি:
শেখ হাসিনা সরকারের পতন পরবর্তী উদ্ভুত পরিস্থিতি নিয়ে ও শান্তিরক্ষায় গতকাল পিরোজপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমানের সভাপতিত্বে স্থানীয় বিভিন্ন সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও সুশীলসমাজের ব্যক্তিবর্গের উপস্থিতিতে ৭ পদাতিক ডিভিশন বরিশাল এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
তিনি তার বক্তব্যে বলেছেন সরকারী বা বেসরকারী স্থাপনা আমাদের সম্পদ তথা আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। সাম্প্রতিক কোটা আন্দোলন বিরোধী সংগ্রামে পিরোজপুরে কোন প্রানহানি হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীকে কোন গুলি খরচ করতে হয়নি। এটা সকলের সার্বিক সহযোগিতায় সম্ভব হয়েছে। পিরোজপুরের শান্তিরক্ষায় ও ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষায় ছাত্রদের সাথে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গ্রামপর্যায় পর্যন্ত ছোট ছোট কমিটি করে নিয়মিত পাহারার ব্যবস্থা করতে হবে। তিনি বলেছেন ছাত্ররা ভালকাজ করেছে ,আমরা ওদের পাশে আছি।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.