
বিশেষ প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২০ আগস্ট) সকালে পুরাতন ফেরিঘাট মাঠ সংলগ্ন এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ইন্দুরকানী উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: হুমায়ুন কবির, সঞ্চালনা করেন সদস্য সচিব মো: জুয়েল রানা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক মোঃ আলমগীর হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা,জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আসিফ জামাল খান এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আলোচনা সভায় অংশ নেয়। আলোচনা সভা শেষে শহরে একটি আনন্দ র্যালি বের করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত দিনে আওয়ামী লীগের শাসনামলে বিএনপি’র নেতাকর্মীরা উন্মুক্ত পরিবেশে কোন সভা সমাবেশ করতে পারে নাই। তবে আওয়ামী সরকার পতনের পর তাদের কথা বলার অধিকার ফিরে এসেছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহবান জানান বক্তারা এবং এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন সহ সাধারণ মানুষের পাশে থাকার আহবান জানান।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.