
বিশেষ প্রতিনিধি:
গণমাধ্যম কর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপি'র এক মতবিনিময় সভা রোববার রাতে ভান্ডারিয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সহ সভাপতি মো. রিয়াজ মাহমুদ মিঠু এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন, উপজেলা বিএনপি'র আহবায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমন। উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক মো. মনোয়ার হোসেন পলাশের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপি সদস্য সচিব মো. মনির হোসেন আকন, সিনিয়র যুগ্ম আহবায়ক আঃ হাই হাওলাদার, যুগ্ম আহবায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু, মো. ত্বহা, সাখাওয়াত হোসেন মিঠু, পৌর বিএনপি’র সদস্য সচিব মাসুদ রানা পলাশ, যুগ্ম আহবায়ক ওয়াসিম মান্নান উৎপল প্রমূখ।
উপজেলা বিএনপি’র আহবায়ক বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার এর পতনের পর গণ মাধ্যম কর্মীরা আজ স্বাধীন। আপনারা সমাজের সকল অংগতি,দুর্নীতি অনিয়ম তুলে ধরুণ। শীঘ্রই দেশে সংস্কার কাজ শুরু হবে, আপনারা চুপ থাকলে সমাজ থেকে দুর্নীতি উৎপাটন করা সম্ভব হবে না। আওয়ামী দুঃশাসনের আমলে ভান্ডারিয়া উপজেলায় উন্নয়নের নামে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। আপনারা আপনাদের লেখনির মাধ্যমে এসব দুর্নীতির খবর তুলে ধরুণ। আমরা আপনাদের পাশে আছি। অন্যথায় এক সময় জাতির কাছে আপনাদেরকে জবাবদিহি করতে হবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.