মাহমুদুল হাসান, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
রামগড়ে বজ্রপাতে একজনের মৃত্যু
খাগড়াছড়ির রামগড়ে ০৮নং পৌর ওয়ার্ড, রামগড় পৌরসভার, ফেনীরকুল কাঠালবাড়ি এলাকায় বজ্রপাতে মো. নুরুল আফছার (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার ফেনীরকুল কাঁঠালবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আফছার ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
নিহতের বড় ভাই বেলাল হোসেন জানান, দুপুরে গরুর জন্য ঘাস কাটতে জমিতে যান আফছার। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে আফছারের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈন উদ্দিন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.