স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মনির হোসেন সুমনকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিএনপির অফিস পোড়ানো মামলা সহ থানায় দু’টি মামলা রয়েছে। রোববার দুপুরে পৌর এলাকার শিবনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ নিয়ে একই মামলার অভিযোগে থানা পুলিশের
অভিযানে গত দেড় সপ্তাহের ব্যবধানে ছাত্রলীগ ও মটর শ্রমিকলীগ নেতা সহ ৩ জন ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আজিফ জানায়, থানা পুলিশের একটি টিম শিবনগর এলাকায় অভিযান ছাত্রলীগের নেতা সুমনকে আটক করে। তার বিরুদ্ধে কালীগঞ্জ শহরের থানা রোডে উপজেলা বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের ২টি মামলা রয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.