স্টাফ রিপোর্টার:
নবীনগর-চন্দ্রা এলাকার ৯কিঃমিঃ রাস্তার দক্ষিণ পানিশাইল মৌজার সড়ক ও জনপথের অধিগ্রহণকৃত ৫৫.২২একর জমি এলাকার চিন্তিত ভূমিদস্যুদের দখলে।মো: আব্দুর রউফ আরিফ (সেচ্ছসেবক লীগ নেতা),মোঃহেদায়েতুল্লাহ(জ্যোতি তেল পাম্পের ম্যানেজার),এ্যাডঃসুমন মিয়া,মো:বাহাউদ্দীন, মো:জাহাঙ্গীর আলম পাঠান, আলহাজ্ব কাজী বেলাল হোসেন, হাজী মোহাম্মদ শহীদুল্লাহ, মো:দ্বীন ইসলাম,আব্দুল মোতালেব,মো: কাইউম চৌধুরী, মো:জিয়াউর রহমান খান খোকন, খায়রুল হোসেন ও সালমান এফ রহমান ( বেক্সিমকোর মালিক) সহ নবীনগর-চন্দ্রা এলাকার পানিশাইল মৌজার সড়ক ও জনপথের অধিগ্রহণকৃত৫৫.২২একর জমি অবৈধ ভাবে দখল করে ছোট বড় আনুমানিক ২৩০/২৫০টি আধা পাকা,একতলা ও পাঁচ তলা বিশিষ্ট বিল্ডিং নির্মাণ করে লক্ষ লক্ষ টাকা ভাড়া উত্তলন করে নিয়ে যায় চিন্তিত ভূমিদস্যুরা।জমিটি দীর্ঘ ২৫বছর ধরে ভূমিদস্যুদের দখলে। এ বিষয়ে সওজ কতৃপক্ষ জানান ভুমিদস্যুরা অনেক ক্ষমতাবান হওয়ায় সঠিক সুরাহা আনতে পারেন নাই।পরবর্তীতে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য নির্বাহী ম্যাজিস্টেট মো:আব্দুল লতিফ, নির্বাহী প্রকৌশলী(সওজ)মানিকগন্জ,ও উপ-বিভাগীয় প্রকৌশলী(সওজ)নয়ারহাট উল্লেখিত স্থানে এসে সিমানা পিলার পুতে দিয়ে যান।এছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তাগন অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য মাইকের মাধ্যমে প্রচারণা করেন। সরেজমিনে গিয়ে জানা যায় গত ২১/০৯/২০২৪ইং তারিখ দুষ্কৃতকারী ভূমিদস্যু সালেহ্ ইকবালের নেতৃত্বে দুপুর ১২টার দিকে দেশীয় অস্ত্র সহ ৫০/৬০জনের একটি দল বিপুল পরিমাণ গাছ কেটে ফেলে এবং সড়ক মেরামতের অনেক মালামাল লুট করে নিয়ে যায়। এ বিষয় স্থানীয় সূত্রে জানা যায় সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থান পরিদর্শন করেন এবং ৩/৪দিন পর একটি জিডির আবেদন করেন কাশিমপুর থানা গাজীপুর।এ বিষয় জানা যায় মোহাম্মদ জাহিদুল ইসলাম আইডি নম্বর বিপি ৮৩১০১২৯৮৩১ অফিস ইনচার্জ কাশিমপুর থানা গাজীপুর , বিষয়টি আমলে নেয়নি।যারা প্রায় কোটি টাকা দুর্নীতি করে এবং সরকারি সম্পদ নষ্ট করল, তাদের কাছে থেকে সংশ্লিষ্ট থানার কর্মকর্তা বর্ণিত ব্যাক্তিদের কাছে থেকে নগদ সাত লক্ষ্য নিয়ে চুপচাপ আছে বলে জানা যায় স্থানীয় সূত্রে।এ বিষয় ওসি কাশিপুরকে ফোন করলে তিনি কল রিসিভ করেন নাই এবং পরবর্তীতে নাম্বারটা ব্যাস্ত পাওয়া যায়। সরেজমিনে গিয়ে গণমাধ্যম জানতে পারে মো:সালেহ্ ইকবাল ও তার ব্যবসায়িক পাটনার উইং কমান্ডার সুলতান মোহাম্মদ নুরানি(অবঃ) সাবেক ডাইরেক্টর র্যাব-৩এর যৌথ মালিকানার কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিশাইল মৌজাস্থ সি.এসওএস এ দাগ নং৩৯, আরএস দাগ নং৮৩এ ০১ একর মালিকানাধীন জমিটি জোরপূর্বক প্রায় ২৫ বছর যাবৎ ভোগদখল করে আসছেন তারা। উক্ত জমিটিতে সালেহ্ ইকবালের কিন্টার গার্ডেন স্কুল ও ফ্যাক্টরি গোডাউন ও বিভিন্ন ধরনের ফলজ গাছ ছিলো।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.