মোঃ আরাফাত হোসেনঃ
বিগত সরকারের আমলে চাকুরীচ্যুত ভুক্তভোগী সশস্ত্র বাহিনীর সদস্যদের ৩দফা দাবি চেয়ে সংবাদ সম্মেলন করে চাকুরীচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের প্লাটর্ফম'সহযোদ্ধা।
সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান সমন্নয়ক মো:নাইমুল ইসলাম তাদের ৩দফা সংবাদ মাধ্যমের কাছে পেশ করেন।
চাকুরীচ্যুত সময় থেকে অদ্যবদি সম্পূর্ণ বেতন ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা পূর্ণ বহাল, কোনো সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকুরী পূর্ণ বহাল করা সম্ভব না হলে উক্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সরকারি সকল সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে। আইন কাঠামো ও এক তরফা বিচার ব্যাবস্থার প্রয়োগে শত শত সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকুরীচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যাবস্থার সংরক্ষণ করতে হবে বলে জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংগঠনের প্রধান সমন্নয়ক বলেন আমরা বিগত সরকারের আমলে চাকুরীচ্যুত।গত ০৮/০৯২০২৪ইং তারিখে জাতীয় প্রেসক্লাবের সামনে তিন দফা দাবি জানিয়েছিলেন এবং গত ১৫/০৯/২০২৪ইং তারিখে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় চাকুরীচ্যুত সদস্যদের নামীয় তালিকা সহ স্মারকলিপি প্রদান করেন, স্বারকলিপি প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব মো:শাব্বীর আহম্মদ গ্রহণ করেন।অথচ জমা দেওয়ার ২০দিন অতিবাহিত হওয়ার পরে কতৃপক্ষ কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি বলে জানান সংগঠনের প্রধান সমন্নয়ক। প্রধান সমন্নয়ক মো:নাইমুল ইসলাম আরো বলেন তিন দফা পেশ করার সময় পাঁচশত চাকুরীচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.