মোঃ হেলাল উদ্দিন, স্টাফ রিপোর্টার:
গাজীপুরের রানিগঞ্জ - চরসিন্দুর আঞ্চলিক সড়ক ভেঙে নদীতে পড়েছে। এতে নদীর তীরবর্তী সনাতন ধর্মের অন্ততঃ ত্রিশ পরিবার হুমকিতে পড়েছে।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে পরিদর্শনে এসেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
এর আগে গত ৮ অক্টোবর সাংবাদিকরা এ বিষয়ে একটি সংবাদ প্রকাশ হয়েছিলো।
আজ বৃহস্পতিবার দুপুর ২ টায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের গাজীপুর উপনবিভাগীয় প্রকৌশলী রায়হান খান বলেন,নদীর তীর ভেঙে গেছে। বাড়ী ঘর ভেংগে যাচ্ছে এমন ভিডিও পেয়েছি।
তিনি বলেন, নদীর তীরবর্তী এলাকার একাধিক স্থানে ভাঙন দেখা গেছে।এসব ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকাবাসীর আবেদন প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড একটি প্রকল্প হাতে নিবে।
গত মঙ্গলবার সকাল ৯ টায় কাপাসিয়ার রানীগঞ্জ চরসিন্দুর সড়কের শীতলক্ষ্যা নদীর ঘিঘাট এলাকায় গিয়ে এ ভাঙন দেখা গেছে।
ঘিঘাট সংঘ মিত্র পূজা মন্ডপের সহ সভাপতি পারুল রবীদাস বলেন,এ ভাংগন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে পূজা মন্ডপসহ ত্রিশটি পরিবরের সব বাড়ী ঘর ভেঙে যাবে।
স্থানীয় নাসেরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নীপা রানী দাস জানান, আমার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। আমার মতো এমন অনেকেই স্কুলে যেতে পারেনা। সড়ক বন্ধ স্কুলে যাব কিভাবে? বিকল্প পথ না থাকায় স্কুলে যেতে পারছিনা।
তারাগন্জ নাসেরা গ্রামের মাসুদ আলম সরকার বলেন, এই জায়গাটা পুরোটা এখন ঝুকিপূর্ণ।রানীগন্জ বাজার ব্যবসায়ী মোহাম্মদ পরাগ আহমেদ বলেন,নরসিংদী থেকে আমাদের মালামাল আনা নেওয়ার একমাত্র সড়ক এটি। এই সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ব্যবসা স্থবির হয়ে গেছে।
তারাগন্জ গ্রামের মফিজা আক্তার বলেন, আমার স্বামী নাই। শুনছি,নদী ভাংগন দেখা গেছে। তাই প্রতেবেশিসহ তিন চার জনকে নিয়ে দেখতে এসেছি। নদী ভাংগনে আমাদের অনক অসুবিধা হবে।এছাড়া এই নদীর তীরে আমাদের ফসল।আমরা আবাদ করতে না পারলে খাব কিভাবে?
লাল মোহন রবিদাসের ছেলে গনেশ রবিদাস বলেন,আমাদের বাড়ী ঘর সব নদীতে যাচ্ছে। পাড় ভেঙে প্রায় ৩০ ফুট নিচে নদীতে চলে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার লোকজন জানায়, এই নদী থেকে আগে অবৈধভাবে প্রচুর বালি উত্তোলন করে বিক্রি হতো।বছরের পর বছর এ বালি ব্যবসা হয়েছে। তাদের অবৈধ বালি ব্যবসার কারনে আজকে পাড়া মহল্লা ভেংগে যাচ্ছে।
কাপাসিয়া উপজেলার প্রকৌশল মাইন উদ্দিন বলেন, আমিও ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলজিইডির উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিএনপি কাপাসিয়া উপজেলা সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, পানি উন্নয়ন বোর্ডের গাজীপুর জেলা উপ সহকারী প্রকৌশলী আমান উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.