মোঃ হেলাল উদ্দিন, স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কাশেমপুরে সাইনপুকুর সিরামিকস ফ্যাক্টরিতে শর্ট-সার্কিট থেকে বিস্ফোরণে আগুনে ছয়জন দগ্ধ হয়েছেন।
তাদের ঢাকায় এনে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন— মোহাম্মদ রাহাত (৩২), আবু রায়হান (৩২), রেজাউল (৫৫), রুপম (২৫), তানভীর (৩৭) ও মো. ফারুক (৫৫)।
আজ শনিবার বিকাল ৩টায় গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন এ তথ্য জানান।
তিনি বলেন, গতরাত ৯টার দিকে কোম্পানির ভিতর গ্যাস সিলিন্ডার রিপেয়ারিংয়ের কাজ করার সময় বৈদ্যুতিক লাইন দিতে গেলে তা থেকে শর্ট সার্কিট হয়ে দগ্ধ হন তারা।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম গনমাধ্যমকে জানিয়েছেন, গতরাতে গাজীপুর থেকে ৬ জনকে দগ্ধ অবস্থায় জরুরি বিভাগে আনা হয়।
এদের মধ্যে রুপমের ৬ শতাংশ, রেজাউল ২ শতাংশ, তানভীর ১৬ শতাংশ, ফারুক ২১ শতাংশ, আবু রায়হান ৪৪ শতাংশ ও রাহাত ১৫ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের সকলেরই ফ্লেম বার্ন ইনজুরি রয়েছে। তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সাইনপুকুর পুকুর সিরামিক কোম্পানির প্রতিনিধি আল মামুন জানান, আহতরা সবাই গ্যাস সিলিন্ডার রিপেয়ারিং কর্মচারী।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.