মোঃ আরাফাত হোসেন:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সমষ্টিগত সুখময় ও কল্যাণকর বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে বিরামহীন কাজ করে যাচ্ছেন জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার মাফিয়া সরকারের বিরুদ্ধে দেশনায়ক তারেক রহমানের অকুতোভয় অসীম সাহসী নেতৃত্ব আন্দোলন-সংগ্রামের ইতিহাসে সমুজ্জ্বল হয়ে থাকবে। ফ্যাসিস্ট হাসিনামুক্ত বাংলাদেশ আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে শোষনমুক্ত- বৈষম্যহীন ও কল্যাণকর হিসাবে গড়ে তুলব। দেশনায়ক তারেক রহমানই হবেন বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ঝিনাইদহ জেলা আয়োজিত দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভায় যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না এসব কথা বলেন।
‘আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’-স্লোগান সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক এই যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, আপনাদেরকে মানুষের পাশে দাড়াতে হবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। দলের প্রতিটি নেতাকর্মী মানুষের সঙ্গে মিশে তাদের জন্য কাজ করুন। মানুষের ভালোবাসা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, রাজনৈতিক গুণগত মান উন্নয়ন করতে হবে। কোনো ব্যক্তির অপকর্মের দায় দল কখনওই বহন করবে না। অন্যায়, অনিয়ম, অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবেনা। ফ্যাসিস্টের দোসরদের কোথায় জায়গা দেওয়া যাবে না।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনার দায়ের করা সকল মিথ্যা, বানোয়াট এবং প্রতিহিংসামূলক রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত সকল মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গুম-খুনের সঙ্গে যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের বিচার নিশ্চিত করতে হবে।
বক্তব্যের এক পর্যায়ে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী হিরন চেয়ারম্যানের সন্ত্রাসী হামলায় আহত ঝিনাইদহ জেলা যুবদলের সদস্য লিটন মন্ডলকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল শীর্ষক দলের যৌথ কর্মীসভা মঞ্চে ডেকে সমবেদন জানান এবং বলেন, লিটন মন্ডলের উপর বর্বরোচিত হামলার বিচার বাংলাদেশে অবশ্যই হবে।
এসময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক ও স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বক্তব্য রাখেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.