মোঃ আরাফাত হোসেন:
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ঝিনাইদহ জেলা যুবদলের সদস্য লিটন মন্ডল এর বাসায় এসে তাঁর শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন এবং উপহার সামগ্রি পৌঁছে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
লিটন মন্ডলকে সহমর্মিতা জানিয়ে যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, লিটন মন্ডলের উপর যারা বর্বরোচিত সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে, যার জন্য সে পঙ্গুত্ব বরণ করেছে দ্বিতীয় স্বাধীনতার এই নতুন বাংলাদেশে এই সন্ত্রাসী হামলার বিচার অবশ্যই হবে। হামলাকারী ছাড় পাবে না।
দীর্ঘ ১৭ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের একজন সম্মুখ সারির যুবদল নেতা হিসেবে লিটন মন্ডলের ত্যাগের জন্য তাঁর প্রতি ভালবাসা জ্ঞাপন করেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। বলেন, যুবদল তাঁর পাশে সবসময় থাকবে।
এসময় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক উপস্থিত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.