মোঃ আরাফাত হোসেন:
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, বিপদ-আপদে, সুখে-দুঃখে জনগণের পাশে দাঁড়াতে হবে। এটাই বিএনপি-যুবদলের রাজনীতি। দলে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, কোনো অনুপ্রবেশকারীকে দলে স্থান দেয়া যাবে না- এ ব্যাপারে সকল নেতাকর্মীকে খেয়াল রাখতে হবে। আমাদের সাধারণ মানুষের মন জয় করতে হবে, তাদের পাশে ভালবাসার হাত প্রসারিত করে দাঁড়াতে হবে। কোনো অন্যায় করা যাবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে কোনো আপস করা যাবে না। আমরা মানুষের জন্য কাজ করছি। বিএনপি গণমানুষের দল। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের জনক, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দলের প্রতিষ্ঠাতা। শহীদ জিয়া অন্যায়কে প্রশ্রয় দেননি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান কোনো অন্যায়-অনিয়মকে প্রশ্রয় দেননা। সুতরাং অন্যায়কে প্রশ্রয় দেয়া যাবে না। কারো সাথে জোর-জবরদস্তি করে রাজনীতি করা যাবে না।
স্বাধীনতার মূল চেতনা- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের নতুন পথযাত্রায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে সারাদেশে জেলাভিত্তিক দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভায় আজ শনিবার, ২ নভেম্বর ২০২৪, চুয়াডাঙ্গায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না আরও বলেন, ২৪'র গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে যে ঐতিহাসিক বিজয়ের প্রথম সূচনা হয়েছে সেটা আমাদের ধরে রাখতে হবে। তাই আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন। নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সব সময়ই জনসমর্থনের ওপর নির্ভরশীল। বিএনপি ১৮ বছর ধরে সীমাহীন জুলুম ও নির্যাতন সহ্য করেছে দেশ ও জাতির সুখ ও শান্তির জন্য, তার ধারাবাহিকতা ধরে রাখতে হবে। বিজয় আমাদের আসবে ইনশাআল্লাহ। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে জনগণের সমর্থনে বিএনপি আগামীতে সমষ্টিগত সুখময় ও কল্যাণকর বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।
এসময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক ও স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.