
শরীয়তপুর প্রতিনিধি:
বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশন এর শরীয়তপুর জেলা শাখার আংশিক কমিটির অনুমোদন দিয়েছে মধ্যবিত্ত ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটি। শনিবার (১৬-নভেম্বর) সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক নজরুল ইসলাম (শুভ রাজ), সভাপতি মোঃ মোক্তার মোস্তাফী ও সাধারণ সম্পাদক মোঃ ছবিরুল হক রায়হান সাক্ষর করে চার সদস্যের আংশিক জেলা কমিটির অনুমোদন দেন।
এইচ এম নাছির হোসেনকে সভাপতি ও রকি ভুঁইয়াকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদি চার সদস্যের এই কমিটির বাকি দুজন হলেন, সিনিয়র সহসভাপতি মিঠুন শেখ ও সাংগঠনিক সম্পাদক বাদল মোল্লা।
উল্লেখ্য, 'মুখে হাসি চোখে জল, গড়বো মোরা সমতল' প্রতিপাদ্য নিয়ে ২০২০ সালে গঠিত হয় সেচ্ছাসেবী এই সংগঠনটি। শুরুর লগ্ন থেকেই সংগঠনটি বিভিন্ন দুর্যোগে দেশের সাধারণ মানুষের কল্যাণে ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজ করে আসছে। তার ধারাবাহিকতা বজায় রাখা ও সারাদেশে কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে কমিটি দিয়ে আসছে অরাজনৈতিক এ সংগঠনটি।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.