মোঃ আরাফাত হোসেন:
ফরিদপুরে বিভিন্ন-প্রান্তে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বার্তা নিয়ে সাধারণ মানুষের কাছে 'ধানের শীষ' সম্বলিত লিফলেট ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না। লিফলেট বিতরণের এক পর্যায়ে তিনি ফরিদপুরের কানাইপুর আশরাফিয়া হাফিজিয়া মাদ্রাসায় কোমলমতি শিশু ছাত্রদের সাথে শুভেচ্ছা বিনিময় ও তাদের মাঝে চকলেট বিতরণ করেন।
কানাইপুর আশরাফিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনামূলক জেলায় জেলায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর যৌথ লিফলেট বিতরণের ধারাবাহিকতায় এ কর্মসূচি পালন করা হয়।
ফরিদপুর জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.