মোঃ হেলাল উদ্দিন,স্টাফ রিপোর্টার:
গাজীপুরের শ্রীপুরে মেয়েকে ঘরে রেখে চাকরির খোঁজে বের হয়েছিলেন মা। ফিরে এসে দেখেন ঘরের ভেতর ঝুলছে তার মেয়ে তামান্নার(১৬) মরদেহ।
উপজেলার বেড়াইদেরচালা মধ্যপাড়া গ্রামের মামুনের বাড়ির একটি কক্ষ থেকে রোববার সকাল ৮টায় তামান্নার মরদেহ উদ্ধার হয়।
তামান্না, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার আনোয়ারপুর গ্রামের আক্তার হোসেনের মেয়ে। রুমের ভেতরে ফ্যানের সাথে ওড়নায় ঝুলন্ত অবস্থায় মরদহাটি পাওয়া যায়।
তিনি( তামান্না ) কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্বজনেরা জানিয়েছেন।
স্থানীয় আরাফাত বেপারী স্বজনদের বরাত দিয়ে বলেন, তামান্নারা পাঁচ বোন এক ভাই। অন্য ভাই -বোনেরা গ্রামের বাড়িতে আছেন। কেবল তামান্না তার মা-বাবার সঙ্গে শ্রীপুরের বেড়াইদেরচালা গ্রামে থাকতেন। সকালে বাবা বাজার করতে বের হন। অপরদিকে মা চাকরি খুঁজতে মেয়েকে ঘরে রেখে বের হয়েছিলেন। সকাল আটটার দিকে তিনি বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজায় ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করে কোন সাড়া পাচ্ছিলেন না। পরে টিনের তৈরি ঘরটির বেড়ার এক অংশের টিন ফাঁক করে ভেতরে উঁকি দিয়ে দেখেন মেয়ের মরদেহ ঝুলছে।
শ্রীপুর থানার উপপরিদর্শক ( এসআই) রেজাউল করিম বলেন, আমরা মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেছি। মরদেহের ময়না তদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.