মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী প্রতিনিধি:
ছওয়াব ফাউন্ডেশনের উদ্যোগে নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত ৮৫ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধক্ষ্য মাওঃ ওবায়দুল্লাহ সালাফী বিশিষ্ট সমাজসেবক ও সংসদ সদস্য পদপার্থী নীলফামারীর ৩ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুখলেছুর রহমান মাস্টার সভাপতি জলঢাকা আইডিয়াল কলেজ৷ এবং
শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ছওয়াব এর তত্ত্বাবধানে এই কন কনে শীতে কাঁপছে যখন মানুষ ঠিক তখনই বাংলাদেশ ছওয়াব ফাউন্ডেশনের সদস্যরা শীতবস্ত্র বিতরণ করেন। ও এলাকার মানুষের জন্য দোয়া হিসেবে মনে করেন সংগঠনটি যেন অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে।অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানান বিভিন্ন দলের নেতারা সহ বাংলাদেশ জামায়াত ইসলামীর জেলা ও উপজেলা নেতৃবৃন্দরা।
প্রধান অতিথি আরো বলেন এই এলাকার অধিকাংশ মানুষ খেটে খাওয়া ও দিনমজুর এদের ভাগ্যউন্নয়নের জন্য ছওয়াব ফাউন্ডেশন এর কাজ আরও সম্প্রসারণ করার জন্য লক্ষ্যে সবাইকে উপদেশ দেন। সামনে যেন অসহায় দরিদ্র ভূমিহীন সকলকে নিয়ে এগিয়ে যেতে পারে ছাওয়াব ফাউন্ডেশন।
এছাড়াও শীতবস্ত্র অনুষ্ঠানে ছওয়াবের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আপতাবুজ্জামান ও ওসমান গনি ,প্রজেক্ট অফিসার৷
উক্ত শীতবস্ত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আবু সাইদ মোল্লা, সহঃ ম্যানেজার- ছওয়াব ফাউন্ডেশন জলঢাকা নীলফামারী।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.