নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল ২৭ জানুয়ারি ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৬:৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন জিয়ানগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে আনুমানিক ৪,২৯,০০০/- (চার লক্ষ উনত্রিশ হাজার) টাকা মূল্যমানের ১৪৩ (একশত তেতাল্লিশ) বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ১। মোঃ শাওন (২৭), পিতা-মোঃ আব্দুর রহিম, সাং-খোলামোড়া, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা-ঢাকা বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.