
রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের তীর ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারী) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে এই মনববন্ধন করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন যাত্রপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুর আলী সরকার, সাবেক ইউপি সদস্য আব্দুল আউয়াল, সাবেক ব্যাংক কর্মকর্তা শামসুল ইসলাম, আব্দুর রহমান লেবু, রহিমা বেগম প্রমুখ।
বক্তরা বলেন, ঘোগাদাহ ও যাত্রাপুর ইউনিয়নের কয়েকটি স্কুল, মদ্রাসা, মসজিদসহ ৫শতাধিক বাড়িঘর ভাঙ্গণের মুখে পড়েছে। এছাড়া শুষ্ক মৌসুমে ভাঙ্গন অব্যহত হয়েছে।
ভাঙ্গন রোধে ইতিমধ্যে আমরা বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোনো সুফল আসেনি। এঅবস্থায় এলাকা সরেজমিন পরিদর্শন করে ভাঙ্গন রোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.