মোঃ আরাফাত হোসেন:
যাদের ত্যাগ,রক্ত ও অবিচল লড়াইয়ের মাধ্যমে অর্জিত আজকের এই বাংলাদেশ, যাদের অবদানের ফলে মানুষ সস্তিতে নিঃস্বাস নিতে পারছে সেই তাদের রক্ত ঝরানো, তাদের নির্মম ভাবে হত্যা কোনো ভাবে মেনে নেওয়া যায় না বলে জানান যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন এই হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে জবাব দিতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। কুমিল্লায় গভীর রাতে বাড়ি থেকে যৌথ বাহিনীর হাতে আটক এক যুবদল নেতার মৃত্যু।
অমানবিক নির্যাতনের শিকার মো:তৌহিদদুল ইসলাম (৪০)নামের যুবদল নেতা মারা গেছেন। শরীরে নির্যাতনের ক্ষতচিন্হ থাকার কথা জানিয়েছে চিকিৎসক ও স্বজনরা। তৌহিদুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচবুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। একই ইউনিয়নের ইটাল্লা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। তৌহিদুল ইসলাম চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্টে চাকরি করতেন। গত রবিবার তার বাবা মোখলেছুর রহমানের মৃত্যুর খবরে তিনি বাড়িতে আসেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। গত শুক্রবার তাঁর বাবার কুলখানি হওয়ার কথা ছিল। সংসারে স্ত্রী ও চার কন্যা সন্তান রয়েছে। শুক্রবার বেলা ১১টা নাগাদ সেনাবাহিনীর পক্ষ থেকে তৌহিদুল ইসলাম কে থানা পুলিশের হেফাজতে নেওয়ার কথা বলা হয়। পুলিশের কাছে হস্তান্তরের সময় অচেতন অবস্থায় ছিলেন (সূত্রে)জানা যায়। হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তৌহিদুলকে মৃত বলে ঘোষণা করেন। তাকে কি কারণে আটক করা হয়েছে এবং কিভাবে মারা গিয়েছে সেটি এখনি বলা যাচ্ছে না বলে জানান চিকিৎসক। ময়নাতদন্তের পরে জানা যাবে। প্রাথমিক ভাবে খোঁজ নিয়ে তৌহিদুলের বিরুদ্ধে কোনো মামলার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।ঘটনার বর্ণনা দিয়ে তৌহিদুল ইসলামের ভাই সাদেকুর রহমান জানান বৃহস্পতিবার রাতের বাবার কুলখানি আয়োজন নিয়ে কাজ করছিলেন। আনুমানিক রাত ২:৩০মিনিটে সেনাবাহিনীর সদস্যরা বাড়িতে আসে এবং তৌহিদুলকে আটক করে। সকলের কাছে থেকে মুঠোফোন কেড়ে নেন। ঘরে বাড়িতে ব্যাপক ভাবে তল্লাশি চালান তারা কিন্তু কিছুই পাননি তারা। তৌহিদুলকে আটকের কারণ জিজ্ঞেসা করলে কিছু না জানিয়ে তাকে গাড়িতে করে করে নিয়ে যান বাহিনীর সদস্যরা। শুক্রবার সকালে আবারও সেনাবাহিনীর সদস্যরা বাড়িতে এসে ব্যাপক তল্লাশি চালায় উল্লেখ করে সাদেকুর রহমান বলেন বলেন তখনও কিছু পাননি তারা। সকালেও তৌহিদুল গাড়িতে ছিলেন। কিন্তু গাড়ি থেকে নামানো হয়নি।তবে দুর থেকে নিস্তেজ বলে মনে হয় জানান তার ভাই।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.