স্টাফ রিপোর্টারঃ
আদাবরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নানা অপরাধে জড়িত কিশোর গ্যাংয়ের আরও পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির আদাবর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-১। শরীফুল (২৫), ২। শ্রী সাগর (৩৭), ৩। মো. ছাইদুল (৫৭), ৪। হৃদয় (২১) ও ৫। রেজাউল (২০)।
শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) বিকাল ০৫:০০ ঘটিকা হতে রাত ১০:০০ ঘটিকা পর্যন্ত আদাবর থানার সুনিবিড় হাউজিং ও নবোদয় হাউজিং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
আদাবর থানা সূত্রে জানা যায়, আদাবরের সুনিবিড় হাউজিং ও নবোদয় হাউজিং এলাকায় পাঁচ ঘন্টা ব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে কিশোর গ্যংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করে আদাবর থানার একটি চৌকস টিম।
থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত এই কিশোর গ্যাংয়ের সদস্যদের নামে রাজধানীর আদাবরসহ বিভিন্ন থানায় চাঁদাবাজি, চুরি, ছিনতাই, দস্যুতার চেষ্টার একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। কিশোর গ্যাংয়ের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (৩১ জানুয়ারি) বিশেষ অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত আটজন সদস্যকে গ্রেফতার করেছিল আদাবর থানা পুলিশ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.