বিশেষ প্রতিনিধিঃ
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ১৯টি মাদক মামলার আসামি, চিহ্নিত পেশাদার মাদক কারবারি আজগর (৪৫)কে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) বিকাল ৪:১০ ঘটিকায় মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প সংলগ্ন বি-ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানার একটি টহল টিম সোমবার বিকেলে ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার ডিউটি করাকালীন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে একজন মাদক কারবারি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প সংলগ্ন বি-ব্লকের গলিতে মাদক বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে টহল টিমটি বিকেল ৪:১০ ঘটিকায় সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাদক কারবারি আজগরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আজগর একজন পেশাদার চিহ্নিত মাদক কারবারি। গ্রেফতারকৃত আজগরের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানায় মাদকের ১৯টি মামলা রয়েছে। এছাড়াও, তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় তিনটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.