
মোঃ মনিরুজ্জামান তালুকদার।
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালীর কুয়াকাটায় বাংলাভিশন টেলিভিশনের কুয়াকাটা প্রতিনিধি ও পৌর যুবদল সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মিরনকে উপর্যুপুরি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় কুয়াকাটার তুলাতলী ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত অবস্থায় মিরনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন।
এবং অবস্থার আরো অবনতি হলে সেখান থেকে সকালে ঢাকায় প্রেরন করা হয়েছে ।
স্থানীয় সুত্রে জানা যায়, মিরনের এক হাতের রগ কেটে দেওয়া হয়েছে। অন্য হাতের কব্জি বরাবর ঝুলিয়ে দিয়েছে। এছাড়া কপালে, মাথায়, পেটে হাতেসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য কোপের ক্ষতচিহ্ন রয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিক এবং দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনায় কুয়াকাটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এদিকে সাংবাদিক মিরনের উপর ন্যাক্কারজনক এ হামলার ঘটনায় দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কুয়াকাটা প্রেসক্লাব,মহিপুর প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব ও কলাপাড়া প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।
আহত সাংবাদিক মিরনের চিকিৎসার জন্য সাথে থাকা, কুয়াকাটা পৌর যুবদল সভাপতি কাজী মোঃ ফারুক মীর জানান, সকালে ঢাকা এভার-কেয়ার হসপিটালে ভর্তি করেছি।এখন শঙ্কামুক্ত, তবে বাম হাত না টেকার সম্ভাবনা রয়েছে ।মিরনের উপর হামলাকারী সন্ত্রাসীদের তিনি চিনতে পেরেছেন, শারীরিক অবস্থা একটু উন্নতি হলে আইনী ব্যবস্হা গ্রহণ করা হবে।
এদিকে মহিপুর থানার ওসি মোঃ তরিকুল ইসলাম এর সাথে কথা বললে- তিনি জানান, কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক, সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম মিরন ঢাকা থেকে রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় গাড়ি থেকে নামলে তাকে এলোপাথারি ভাবে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। 'ইতিমধ্যে ফিলিং স্টেশন এবং আশেপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলমান আছে।এবং খুব শীঘ্রই আমরা দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করবো।
কলাপাড়া ইউএনও মোঃ রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে পুলিশ প্রশাসনের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে।
প্রসঙ্গত, কুয়াকাটায় একেরপর এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কখনো আইনী পদক্ষেপ নেয়া হয়নি।যার কারনে এবারও বাংলাভিশনের সাংবাদিককে উপর্যুপুরি কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এতে উপকূলের সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.