নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর চকবাজার মডেল থানাধীন এলাকায় “চাঞ্চল্যকর বাদশা মিয়া হত্যা মামলার”এজাহারনামীয় প্রধান আসামী তাওহিদ (২০)’কে রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
রাজধানীর চকবাজার এলাকায় বসবাসকারী মোঃ বাদশা মিয়া (৪৮) চকবাজার মডেল থানাধীন কাজী রিয়াজউদ্দিন রোড এলাকায় বসবাস করছিলেন। গত ৩১/১০/২০২৪ তারিখ রাত আনুমানিক ২১:০০ ঘটিকায় ভিকটিম বাদশা মিয়া চকবাজার থানাধীন কাজী রিয়াজউদ্দিন রোডস্থ জনৈক নুর মোহাম্মদের বাড়ির সামনে বসে ছিল। সে সময় আসামী তাওহিদের খালাতো ভাইসহ কয়েকটি বাচ্চা রাস্তায় হৈ-হুল্লা ও খেলাধূলা করছিল। এরপর ভিকটিম বাদশা মিয়া বাচ্চাদেরকে হৈ-হুল্লা ও খেলাধূলা করতে নিষেধ করলে আসামী তাওহিদসহ তার সঙ্গীয় অপরাপর আসামীরা ভিকটিমের সাথে তর্কে লিপ্ত হয়। এসময় আসামীরা ভিকটিম বাদশা মিয়াকে গালিগালাজ করলে ভিকটিম প্রতিবাদ করে। এতে তাওহিদসহ অন্যান্য আসামীরা ভিকটিমের উপর ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে এলোপাথাড়ি কিলঘুষি মারতে থাকে। আসামী তাওহীদ ভিকটিমের মাথা ধরে দেয়ালের সাথে বাড়ি মারলে ভিকটিম মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে অচেতর হয়ে পড়ে। সেসময় ভিকটিমের ছেলে ঘটনাস্থলে এসে ডাক চিৎকার করলে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিম বাদশা মিয়াকে মৃত ঘোষনা করেন।
উক্ত হত্যাকান্ডের বিষয়টি জানতে পেরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল হত্যাকান্ডে জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল ০৪/০২/২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১৫:২০ ঘটিকায় র্যাব-১০ একটি আভিযানিক দল গোয়ান্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন প্রাইম জেনারেল ডায়াগনিস্টিক সেন্টারের সামনের এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চাঞ্চল্যকর বাদশা হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামী তাওহিদ(২০), পিতা-মোঃ সেলিম, সাং- কাজী রিয়াজ উদ্দিন রোড, থানা-চকবাজার মডেল,ঢাকা’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.