নিজস্ব প্রতিবেদকঃ
ছিনতাইকালে বহু মামলার আসামি তিন পেশাদার মোবাইল ফোন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।
রাজধানীর মিরপুর ১১ এর টপ টেনের সামনে থেকে মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় বহু মামলার আসামি তিন পেশাদার মোবাইল ফোন ছিনতাইকারীকে গ্রেফতার করছে পল্লবী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোহাম্মদ আখতার হোসেন (৩২), ২। মোহাম্মদ জাহিদ (৩৭) ও ৩। মোহাম্মদ আলাউদ্দিন (২২)।
মঙ্গলবার (৪ জানুয়ারি ২০২৫খ্রি.) সন্ধ্যা ০৬:৪০ ঘটিকায় তাদেরকে গ্রেফতার করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, জনৈক মোঃ আজমেশ বারিধারা ২নং ডিএইচএস রোডে প্যানাডিয়াম হোল্ডিং লিমিটেডের সাইট ইঞ্জিনিয়ার। তিনি মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ অফিস শেষে কুর্মিটোলা থেকে বাসে উঠে সন্ধ্যা আনুমানিক ০৬:৪০ ঘটিকায় পল্লবী থানাধীন মিরপুর ১১ এর টপ টেনের সামনে নামেন। অতঃপর গ্রেফতারকৃতরাসহ আরও একজন অজ্ঞাতনামা ছিনতাইকারী ভিকটিমকে ঘেরাও করে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক পকেটে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তাদের সাথে ভিকটিমের ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে তাদের সাথে থাকা এক ছিনতাইকারী তার পকেট হতে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। ভিকটিমের চিৎকারে পল্লবী থানার একটি টহল টিম দ্রুত ঘটনাস্থলে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারী তিনজনকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মোঃ আজমেশ বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন।
পল্লবী থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পল্লবী এলাকার পেশাদার মোবাইল ফোন ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। আখতার হোসেনের বিরুদ্ধে পল্লবী থানায় দুটি মাদক মামলা, একটি ছিনতাইয়ের প্রস্তুতি মামলা ও একটি ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে। অন্যদিকে গ্রেফতারকৃত জাহিদের বিরুদ্ধে পল্লবী থানায় দুটি
মাদক মামলা ও একটি ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে এবং আল আমিনের বিরুদ্ধে পল্লবী থানায় তিনটি চুরির মামলা ও একটি ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত পলাতক ছিনতাইকারীকে গ্রেফতারসহ ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.