বিশেষ প্রতিনিধি:
মাত্র ১০ হাজার টাকা জমা দিলেই সহজ শর্তে ঋণ পাবেন এক লক্ষ টাকা আর সেই ঋণ পরিশোধ করতে পারবেন দুই বছরে। এমন নানা স্কিমের প্রলোভন দেখিয়ে কয়েক শত মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে মায়ের দোয়া সমবায় সমিতি নামে একটি বেসরকারি সংস্থা (এনজিও)। গত ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ঋণ দেওয়ার কথা থাকলেও ৩ ফেব্রুয়ারি দুপুরের পর থেকে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান ভুক্তভোগীরা।
অভিযুক্তরা হলেন, ( ১) লাকি আক্তার ( ৩৬), পিতা - আয়ুব তসীলদার, মাতা - আরাফা বেগম, স্বামী - আমির হোসেন, ( ২) আমির হোসেন ( ৩) আফরোজা বেগম সহ আরো কয়েকজন এই প্রতারণার সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়।
স্থানীয়রা জানান, মাত্র এক মাস আগে কেরানীগঞ্জ উপজেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন গদাবাগ এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বেসরকারি সংস্থার পরিচয়ে কার্যক্রম শুরু করে। তারা বিভিন্ন এলাকায় গিয়ে ১০০ টাকার বিনিময়ে সদস্য সংগ্রহ করেন।
তাদের প্রলোভনে পড়ে অনেকেই টাকা জমা দেন। গত এক মাস ধরে তারা এলাকায় সমিতি গঠন করে ঋণ প্রদানের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। ৪ ফেব্রুয়ারি তাদের ঋণ দেবার কথা থাকলেও তার একদিন আগে ৩ ফেব্রুয়ারি দুপুরেই অফিস ফেলে পালিয়ে যায় তারা। ঋণ পাবার আশায় অনেকেই ধার দেনা করেও টাকা দিয়েছেন তাদের।
ভুক্তভোগী নাজমা জানান, প্রতারকচক্র ঋন দেবার কথা বলে লোন দেবার কথা বলে ১৮ হাজার টাকা হাতিয়ে নেয়। এদের মধ্যে সাবিনা বেগমের ১২ হাজার টাকা,শাবানার নিকট থেকে ৭ হাজার ৭শ টাকা, নুরনাহার ৬ হাজার ৫শ টাকা সহ সমিতির অন্যান্য সদস্যদের কাছ থেকে বহু টাকা আত্মসাৎ করে এই চক্রটি।
এবিষয়ে অত্র প্রতিবেদকসহ একটি প্রতিবেদক দল অনুসন্ধানে নেমে জানতে পারেন এই চক্রের প্রধান লাকি আক্তার একজন পেশাদার প্রতারক। এই প্রতিবেদক দল উক্ত লাকির বিরুদ্ধে অনুসন্ধানে নেমে জানতে পারেন তার পৈত্রিক বাড়ি রংপুর এবং তার শ্বশুর বাড়ি মধ্যম শিয়ালদি মোল্লা বাড়ি, ইছাপুরা, সিরাজদিখান, মুন্সিগঞ্জ। উক্ত ঠিকানায় গিয়ে ঐ বাড়িতে উপস্হিতির টের পেয়ে লাকি পালিয়ে যায়। এলাকার জনগণের সাথে কথা বলে জানা যায় এই লাকি এর আগেও বহু জায়গায় এ ধরনের কর্মকান্ড করে এলাকায় আসার পরে এলাকার জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যাক্তিরা অনেকবার বিচার সালিশ করার পরেও সে তার কর্মকান্ড বন্ধ করে নাই। বরং সে দেশের বিভিন্ন এলাকায় গিয়ে বাসা ভাড়া নিয়ে এধরনের অপকর্ম করে টাকা পয়সা নিয়ে এসে গ্রামের বাড়িতে বিল্ডিং নির্মান করতেছে। এ বিষয়ে লাকির স্বামীর সাথে মুঠোফোনে কথা বললে তিনি এই প্রতিবেদককে তার এক ভাই বিএনপির রাজনীতি করেন বলে পরোক্ষভাবে হুমকি প্রদান করেন এবং বলেন আপনারা পারলে টাকা উঠিয়ে নেন। এলাকার জনপ্রতিনিধি ও লোকজন এদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করার দাবী জানান।
ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায় এ বিষয়টি নিয়ে তারা কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করার প্রস্তুতি নিয়েছেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.