
মোঃ আহাজ উদ্দীন,
সাতক্ষীরা:
সাতক্ষীরার কুশখালী সীমান্তে অভিযান চালিয়ে ৫১ বোতল ফেনন্সিডিলসহ এক মাদক চোরাকারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতের নাম মোঃ রাজু হোসেন (২৮)। সে সদরের পায়রাডাঙ্গা গ্রামের মোঃ আক্তার আলীর ছেলে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) ভোররাতে সাতক্ষীরা কুশখালীর ভাদড়া গোডাউন মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫১ বোতল ফেনন্সিডিলসহ ওই মাদক চোরাকারবারিকে আটক করাহয়। আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ নিজাম উদ্দিন মোল্লা জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিক-নির্দেশনায় ডিবি পুলিশের এসআই রুবেল আহমেদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় কুশখালী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আসামি মোঃ রাজু হোসেনকে ২০ বোতল অবৈধ মাদক ফেন্সিডিল এবং পলাতক আসামী মোঃ শামছুর রহমান এর ফেলে যাওয়া ৩১ বোতল সর্বমোট ৫১ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করেন। উল্লেখিত ঘটনায় সাতক্ষীরা থানায় মামলা দায়ের করে আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.