নিজস্ব প্রতিবেদকঃ
অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘন্টায় পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘন্টায় পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোয়াজ্জেম (৩০), ২। তারেক (২৮), ৩। রহমত (২৫), ৪। ইসমাইল (৫২), আজিম (২৬), ৬। আসিফ (২৬), ৭। রাজু (৩১), ৮। ফাহিম (২৬), ৯। সামির (২৪), ১০। ফারুক (২৫), ১১। ছনু (২০), ১২। ফাইয়াজ (১৯), ১৩। সুমন (২২) ও ১৪। রতন (৪৫)।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) মোহাম্মদপুর থানাধীণ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, চোর, সাজাপ্রাপ্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.