ইব্রাহীম খান বাপ্পী:
১০ম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত থাকায় বাংলাদেশ পুলিশের ১০৩ কর্মকর্তার পুলিশ পদক বাতিল করা হয়েছে৷ একইসাথে এসব কর্মকর্তাদের পদক সংক্রান্ত গৃহীত যাবতীয় অর্থ ফেরত দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপ্রতির আদেশক্রমে এতে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ৷
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত নিম্নবর্ণিত ১০৩ জন কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক-২০১৮ এর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)/বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা)/রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)/রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.