আরিয়ান খান কক্সবাজার :
কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছয় ছিনতাইকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
আটকরা,কক্সবাজার শহরের ঘোনা পাড়া এলাকার মৃত শ্রীমন্ত দের পুত্র মোঃ হিরন দে (২৮),দক্ষিণ মুহুড়ী পাড়া এলাকার -মোঃ আব্দুল কাইয়ুম পুত্র মোঃ শাহআলম (৩৫),
নতুন বাহারছড়া এলাকার মৃত মনির আহাম্মদ এর পুত্র মোঃ মঞ্জুর আলম (৩০),সৈকতপাড়া এলাকার নাসির উদ্দিনের পুত্র সায়মন নাহিদ নুর জীবন (২০),লাইট হাউজ এলাকার জাফর আহাম্মদ পুত্র ওয়াসিম (২৬),নতুন বাহারছড়া এলাকার -মানিক মিয়ার পুত্র মোঃ হান্নান (১৯)।র্যাব জানান গত দুইদিনে কক্সবাজার শহরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শনিবার (১মার্চ) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন, র্যাব ১৫ সহকারী পুলিশ সুপার (ল’এন্ড মিডিয়া)আ. ম. ফারুক।
তিনি জানান, বেশ কিছুদিন ধরে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় সক্রিয় হয়ে উঠেছিল ছিনতাইকারীরা।দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের শহরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের মধ্যে অনেকেই তালিকাভুক্ত ছিনতাইকারী। এই অভিযান চলমান থাকবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.