
বাবলু শেখ রাজবাড়ীঃ
রাজবাড়ী পৌর শহরের দুই নং রেলগেটে জেলা প্রশাসকের উদ্যোগে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের তত্ত্বাবধানে রমজান মাস ব্যাপী ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন করা হয়েছে ।
৫ই মার্চ রোজ বুধবার বেলা ১টার দিকে ন্যায্য মূল্যের বাজার ও টিসিবি পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার , এতে প্রতিদিন ভোর ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত কৃষকের,কৃষি পণ্য সহ ইত্যাদি ন্যায্য মূল্যে বিক্রয় করতে পারবেন কৃষকরা , এই বাজার সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে শিক্ষার্থীরা জানান , ন্যায্য মূল্যের বাজার ২৮ মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে বলে শিক্ষার্থীরা জানান ।
এদিকে রমজান মাস জুড়ে সপ্তাহে পাঁচ দিন টিসিবি পণ্য বিতরণ করা হবে, প্রতিদিন ৮০০ জনের মধ্যে বিতরণ করা হবে , ২ লিটার সয়াবিন তেল ২০০ টাকা, ২ কেজি মশুডাল ১২০ টাকা , এক কেজি চিনি ৭০ টাকা , এক কেজি ছোলা ৬০ টাকা , এই সকল পণ্য মিলিয়ে একটি প্যাকেজ ৪৫০ টাকায় গ্রহণ করতে পারবেন একজন ক্রেতা , টিসিবি পণ্য ন্যায্য মূল্যের বাজার রমজান মাস জোরে অব্যাহত থাকবে ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.