
নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতাঃ
নওগাঁর নিয়ামতপুরে রাস্তা নিয়ে বিরোধ ছুরি আঘাতে কফিজ উদ্দিন(৬০) নামের এক বৃদ্ধের নিহত হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বালাতৈড় গ্রামে এ ঘটনা ঘটে।
এজাহার সূত্রে জানা যায়, বাহাদুরপুর ইউনিয়নের বালাতৈড় গ্রাম এলাকায় কফিজ উদ্দিনের জমি নিয়ে নইমুদ্দিনের সঙ্গে বিরোধ চলে আসছিল। গত সোমবার নইমুদ্দিন ওই জমি সংলগ্ন এলাকায় লাগানো আলু জমি থেকে তোলার সুবিধার্থে ভটভটি চলার রাস্তা করার জন্য কফিজ উদ্দিনের জমি কেটে রাস্তা বের করে। বিষয়টি জানতে পেরে কফিজ উদ্দিন বাধা দিতে গেলে মারপিট হয়। এক পর্যায়ে রকি নামের এক ব্যক্তি কফিজ উদ্দিনের পিঠে ছুরিকাঘাত করে। চিৎকারে তার চাচাতো ভাই ফয়েজ উদ্দিন তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারধর করে জখম করে। পরবর্তীতে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল পাঠান। পরে মেডিকেলে ওই রাত ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় কফিজ উদ্দিনের মৃত্যু হয়।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করছে।এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.