বিষেশ প্রতিনিধি:
গোপালগঞ্জ জেলার কাঁশিয়ানী উপজেলায় গোপালগঞ্জ জেলা পরিষদের ২০১৪-২০১৫ অর্থবছরের বার্ষিকী উন্নয়ন কর্মসূচি এডিবি এর আওতায় কাঁশিয়ানী উপজেলার ওড়াকান্দি ব্রিজ হতে মাছকান্দি হয়ে আড়ুয়াকান্দী খাল পর্যন্ত তিনটি ব্রিজ সহ রাস্তা এইচবিবি করন কাজের জামানত সহ চূড়ান্ত বিল পরিশোধের (সাত) বছর পর প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাৎ এর মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) পড়ে বিলের নথিপত্র থেকে জানাযায়, দর প্রস্তাব অনুযায়ী ৮৯ লাখ ৭৭ হাজার ৬ শত টাকা ৬৬ পয়সা চুক্তি সম্পাদনের পর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাবিব এন্ড কোং এর নামে বিধি মোতাবেক গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানের যৌথ স্বাক্ষরে প্রথম ও চলতি বিল বাবদ ৫৪,০৭,২১৭ /=টাকার চেক প্রদান করা হয়। পরবর্তীতে ১৬/৫/২০১৭ ইং তারিখে বিধি মোতাবেক গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানের যৌথ স্বাক্ষরে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাবিব এন্ড কোং এর অনুকূলে নিট বিল বাবদ ২১ লক্ষ ৩০ হাজার ৯৭৪ টাকার চেক প্রদান করা হয় এবং ১৯/০২/২০১৮ ইং তারিখে বিধি মোতাবেক জেলা পরিষদ গোপালগঞ্জে এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানের যৌথ স্বাক্ষরে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাবিব এন্ড কোং এর অনুকূলে জামানত বাবদ ৪,৫০,০০০ টাকার চেক প্রদান করে। পরে (০৭) বছর পর ওই প্রকল্পের কাজ সম্পূর্ণ না করে ৬,৩৩,৭৪৪ টাকা আত্মসাৎ এর অভিযোগ এনে গোপালগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন সহকারী পরিচালক মোঃ সোহরাব হোসেন সোহেল বাদী হয়ে গোপালগঞ্জের জেলা পরিষদের সাবেক সহকারী প্রকৌশলী মোঃ আনিসুর রহমান (৩৯) ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাবিব এন্ড কোং এর স্বত্বাধিকারী এম এম হাবিবুর রহমান, সহ বিভিন্ন সংশ্লিষ্টদের নামে মামলা দায়ের করেন পরবর্তীতে গত ২২ শে জানুয়ারি, মামলা বিষয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা হিসেবে সহকারী পরিচালক বিজন কুমার রায় কে নিয়োগ প্রদান করা হয়। পরবর্তীতে ৩ ফেব্রুয়ারি ওই তদন্তকারী কর্মকর্তা সহ সড়ক ও জনপদ বিভাগ এর (তিনজন) প্রকৌশলী, জেলা পরিষদের প্রকৌশলী ও উক্ত কাজের ঠিকাদার এর প্রতিনিধি এবং স্থানীয় জনগণের উপস্থিতিতে পরিমাপ গ্রহণ করেছেন। সরেজমিনে তদন্তের সময় প্রকল্পের কোনো ধরনের দৃশ্যমান ত্রুটি শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানা যায়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.