আরিয়ান খান, রামু কক্সবাজার প্রতিনিধি:
ঈদগড়ের পাহাড়, বন ধব্বংসের নায়ক: দূর্ণীতিবাজ রেঞ্জ কর্মকর্তা বহুল বিতর্কিত আবদুল জব্বার কে ক্লোজড় করে কক্সবাজার উত্তর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেন, সহকারী বন সংরক্ষক
প্রান্তোষ রায়। তিনি জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সত্যতা পাওয়ায় ১১মার্চ বিকেলে তাঁকে ক্লোজড় করে কক্সবাজার উত্তর বিভাগীয় বন কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
জব্বারের বিরুদ্ধে যোগদানের পর থেকে বন ধব্বংস, বনের গাছ বিক্রি, টেন্ডারে অনিয়ম, বনের জমিতে দালান কোটা নির্মাণে ঘুষ বাণিজ্য, সুফল প্রকল্পের টাকা লুটপাট, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে মামলা না দিয়ে নিরীহ মানুষের নামে মামলা বাণিজ্যসহ অসংখ্য অভিযোগে অভিযুক্ত ছিলেন এ রেঞ্জ কর্মকর্তা।
উল্লেখ্য রেঞ্জ কর্মকর্তা আবদুল জব্বার ঈদগড়ে যোগদান করার আগে পিএমখালী রেঞ্জে একই অভিযোগে ক্লোজড় হয়ে বন বিভাগের কার্যালয়ে সংযুক্ত ছিলেন। তার অবৈধ কোটি কোটি টাকার বাণিজ্যের ব্যাপারে দুদকের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.