নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর গুলশান বিভাগ এর উদ্যোগে গুলশান-২ এলাকায় ভাসমান দোকান ও হকার উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
১৩ মার্চ ২০২৫ খ্রি. দুপুর ২:০০ ঘটিকা হতে ৪:০০ ঘটিকা পর্যন্ত স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম.এম মো: রাগীব নূর এর উপস্থিতিতে গুলশান-২ এলাকায় অবৈধ হকারদের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে গুলশান ক্রাইম বিভাগ ও গুলশান ট্রাফিক বিভাগ সার্বিক সহযোগিতা প্রদান করে। দুই ঘন্টা ব্যাপী এই বিশেষ অভিযানে ফুটপাতে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিপুল সংখ্যক মালামাল জব্দ করা হয়।
উল্লেখ্য, অবৈধভাবে গড়ে তোলা ভাসমান দোকান ও হকারদের কারণে উল্লিখিত স্থানে যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছিলো। এই বিশেষ অভিযান পরিচালনার কারণে উক্ত এলাকায় পথচারীরা স্বচ্ছন্দে চলাচল করতে পারবে ও যানজট অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
এই অভিযানে গুলশান ক্রাইম বিভাগ ও গুলশান ট্রাফিক বিভাগের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.