নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর যাত্রাবাড়ী থানার ট্রিপল মার্ডার মামলার আসামী হোসাইন (১৯)’কে র্যাব-১০ কর্তৃক ঢাকার কেরাণীগঞ্জ হতে গ্রেফতার।
গত ১৪/০৮/২০২৪ তারিখ সকাল ০৬:১৫ ঘটিকা হতে ০৭:৩০ ঘটিকা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ০৩ জন সেচ্ছাসেবক যাত্রাবাড়ী থানার সামনে ট্রাফিকের দায়িত্ব পালন কালে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মী সমন্বয়ক সেজে ধারালো অস্ত্র, রড এবং লাঠি-সোটাসহ বিভিন্ন প্রকার অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে উক্ত ০৩ জন স্বেচ্ছাসেবক’কে পিটিয়ে কুপিয়ে হত্যা করে। তাদের মধ্যে হতে ০১ জন সাইদুল ইসলাম ইয়াসিন জানতে পেরে তার মা বাদী হয়ে রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১৭, তারিখ-০৫/০৯/২০২৪ খ্রি. ধারা-৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে আসামী হোসাইনসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়।
উক্ত ঘটনায় যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক প্রাপ্ত অধিযাচন পত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত হত্যাকান্ডে জড়িত হোসাইনসহ অন্যান্য আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৪ মার্চ ২০২৫ তারিখ রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বর্ণিত ট্রিপল মার্ডার এর পলাতক আসামী মোঃ হোসাইন (১৯), পিতা-বিল্লাল হোসেন, সাং- টানপাড়া দক্ষিন যাত্রাবাড়ী, থানা- যাত্রাবাড়ী ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.