মো:আরাফাত হোসেন
স্বৈরাচার আওয়ামী লীগের পতন হয়েছে।খুনি শেখ হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু আওয়ামী লীগের দোসর যারা বাংলার মাটিতে রয়ে গেছে, তাদের সাথে হাত মিলিয়ে এক এগারোর কুশিলবরা বিএনপির গনতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এক এগারোর কুশিলবরা যেমন ২০০৮এর নির্বাচনের আগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অনেক নেতাকে নিয়ে কুট মন্তব্য করেছিল এবং বিতর্কিত করার চেষ্টা করেছিলো,এখন তারা আবার নতুন করে কৌশল করছে ও দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য বিএনপিকে নিয়ে বাজে মন্তব্য করে যাচ্ছে।আজ ২১/০৩/২০২৫ ইং তারিখ শুক্রবার নাটোর জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, সাবেক এম পি,সাবেক মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড.এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।তিনি আরো বলেন বাংলাদেশের জনগণ আর আওয়ামীলীগকে রাজনীতির মাঠে দেখতে চায় না।খুনি স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে দেশকে পরাধীনতার শেকলে বেঁধে ফেলেছিলো, নতুন করে বাংলাদেশের জনগণ আর পরাধীনতার শেকলে আবোধ্য হতে চায় না।বাংলাদেশে গনতন্ত্র চর্চার জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই।১৭বছর বিএনপি গনতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন করেছে রাজপথে।যতদিন পর্যন্ত গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত না হবে, বিএনপি রাজপথে থেকে লড়াই চালিয়ে যাবে।এ্যাড.এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরের বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন,দলের যেকোনো পর্যায়ের নেতা কর্মী যদি কোনো প্রকার চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকে তার সাথে দলের কোনো সম্পর্ক নাই।এবং স্বৈরাচারের দোসরদের যদি কেউ দলে ঠাই দেয় আর লিয়াজু করার প্রমাণ পাওয়া যায় সাথে,সাথে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা গ্রহণ করা হবে।আগামী রাষ্ট্র গঠনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতা কর্মিদের যে দিক নির্দেশনা দিয়েছেন তা নাটোরের প্রত্যেকটি নেতা কর্মীদের অক্ষরে, অক্ষরে পালন করার আহবান জানান তিনি।জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহ্ফিলে নাটোর জেলা বিএনপি,ছাত্রদল,যুবদল সেচ্ছাসেবক, কৃষক দল,শ্রমিক দল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী গোলাম মোর্শেদ, সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি।উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান চৌধুরী বাবুল,যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদ,সদস্য শহীদুল ইসলাম বাচ্চু নাটোর জেলা বিএনপি। নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার (ভিপি তুষার),সহ নাটোর নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজের নির্বাচিত সাবেক জিএস,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ সোহেল উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহিম নেওয়াজ আহ্বায়ক নাটোর জেলা বিএনপি।সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.