
হাসানুজ্জামান মিন্টঃ
ঠাকুরগাঁয়ে রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করেন অধিকার বঞ্চিত ভুক্তভোগী ভূমিহীনরা।
জানা গেছে প্রকৃত ভূমিহীনদের খাস জমি ও পুকুর প্রদানের দাবি এবং ভূমিদস্যু কর্তৃক ভূমিহীনদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা। মানববন্ধনে উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের নেতা তোবারক আলী ও আমির আলীসহ স্থানীয় ভুক্তভোগী ভূমিহীনরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য রাখেন।
তারা বলেন উপজেলার পশ্চিম কালুগাঁও (হাড়িখুড়িয়াদিঘী) গুচ্ছগ্রাম সমবায় সমিতি লিঃ এর জনগোষ্ঠীকে তাদের অধিকার ফিরিয়ে দিয়ে দ্রুত পুকুরটি প্রদান করতে হবে,বারোঘরিয়া হাজেরা-২ আশ্রায়ন প্রকল্পের বসবাসরত ভূমিহীনদের আয়ত্বে থাকা খাস পুকুরের জলমহালটি অতিদ্রুত বন্দোবস্ত দিতে হবে। সেইসাথে মানববন্ধনে ১ নং খতিয়ানভুক্ত সকল খাসপুকুর সমূহ ভূমিদস্যুদের কাছ থেকে সরকারিভাবে উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্তের জোর দাবি জানান তারা।
বক্তারা আরো বলেন, বিভিন্ন এলাকায় ভূমিদস্যু কর্তৃক দখলকৃত সকল খাস জমি উদ্ধার করে গ্রামীণ হত দরিদ্র ভূমিহীন প্রতিটি পরিবারকে দুই একর করে খাস জমি প্রদান করতে হবে বলে বক্তব্যে তারা উল্লেখ করেন। পরে অধিকার বঞ্চিত ভুক্তভোগী ভূমিহীনরা ইউএনও সাফিউল মাজলুবিন রহমানের কাছে একটি লিখিত স্মারকলিপি দেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.