
বাবলু শেখ রাজবাড়ীঃ
২৮ মার্চ শুক্রবার রাজবাড়ী জেলা শহরের রাবেয়া বিগ বাজার ভিওআইপি লাউঞ্জে রাজবাড়ী থেকে প্রকাশিত "দৈনিক রাজবাড়ী কন্ঠ" পত্রিকার সম্পাদক রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট খান মোঃ জহুরুল হকের ব্যক্তিগত আয়োজনে জেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরন ।প্রধান অতিথির বক্তব্যে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরন বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা,এ পেশার মাধ্যমে জনগণের সেবা করার সুযোগ বেশী, তিনি সেবার মহান ব্রত কে সামনে রেখে জনগনের সেবায় নিঃস্বার্থ ভাবে সকলকে কাজ করার আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে রাজবাড়ী প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, ডেইলি অবজারভার প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন সহ স্থানীয় বিভিন্ন পত্রিকার সম্পাদক ও বিভিন্ন পত্রিকার জেলা প্রতিনিধিগন বক্তব্য রাখেন।বক্তব্য শেষে দৈনিক রাজবাড়ী কন্ঠ পরিবারের পক্ষ থেকে নব নির্বাচিত সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরন কে সম্মাননা স্বরুপ বিশেষ গা ক্রেষ্ট প্রদান করেন দৈনিক রাজবাড়ী কন্ঠ সম্পাদক এ্যাড খান মোঃ জহুরুল হক, নবনির্বাচিত সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবুর ক্রেষ্ট গ্রহণ করেন তার ছেলে কাজী তানভীর হোসেন ।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মনিরুজ্জামান , লিটন চক্রবর্তী , দেবাশীষ , বিধান কুমার বিশ্বাস , ইমদাদুল হক রানা , আমিরুল হক, মনোয়ার হোসেন , সোহেল রানা , ইউসুফ হোসেন , রুবেলউর রহমান রুবেল , খন্দকার রবিউল , করিমি ইসহাক , মোঃ ইমরান হোসেন মনিম, ইমরান হোসেন , মেহেদী হাসান , সৈয়দ মেহেদী হাসান , মোর্শেদ আলম মালেক ও রাজবাড়ী কণ্ঠ পরিবারের সকল নেতৃবৃন্দ সহ জেলায় কর্মরত সাংবাদিক বৃন্দুরা উপস্থিত ছিলেন
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.