বিশেষ প্রতিনিধি:
ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় ভিত্তিক সেচ্ছাসেবী, আইন সহায়তা ও মানবাধিকার সংস্থা Humanity’s Walls Public Welfare Society (মানবতার দেয়াল) এর উদ্যোগে অসহায় দুস্থ অধিকার বঞ্চিত ৩৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার ২৮ রমজান, (২৯-ই মার্চ) Humanity’s Walls Public Welfare Society (মানবতার দেয়াল) এর কেন্দ্রীয় কার্যালয়ে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন" দৈনিক আমার সংগ্রাম পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি আজিজুল হক পাটোয়ারী ও দৈনিক মোনোবাংলা পত্রিকার সম্পাদক, প্রকাশক মোঃ মনির হোসেন খান।
সভাপতিত্ব করেন: সংস্থার চেয়ারম্যান ও দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার সম্পাদক এবং দৈনিক আমার সংগ্রাম পত্রিকার প্রধান সম্পাদক, এম, এস, এ রেজা।
পরিচালনায় ছিলেন: সংস্থার মহাসচিব ও দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার প্রকাশক এবং দৈনিক আমার সংগ্রাম পত্রিকার নির্বাহী সম্পাদক, শহিদুল ইসলাম।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন: সংস্থার সিনিয়র ভাইস-চেয়ারম্যান ও দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার নির্বাহী সম্পাদক সাবিরা সুলতানা সুমি, সংস্থার ভাইস-চেয়ারম্যান ও দৈনিক আমার সংগ্রাম পত্রিকার সহযোগী সম্পাদক এবং দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার বার্তা সম্পাদক" মোঃ আশিক মন্ডল, সংস্থার যুগ্ম-মহাসচিব ও দৈনিক আমার সংগ্রাম পত্রিকার উপসম্পাদক এবং দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার উপসম্পাদক মোঃ সোহাগ হাসান , সংস্থার যুগ্ম-মহাসচিব ডাঃ রুমি আকরাম, সংস্থার সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম ভূইয়া।
সার্বিক সহযোগিতায় ছিলেন: সংস্থার মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার যুগ্ম সম্পাদক, স্নিগ্ধা রেজা, সংস্থার কার্যকরী সদস্য ও দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আকাশ মাদবর , সংস্থার কার্যকরী মোঃ রাসেল মোল্লা , সংস্থার সদস্য ও দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ ইব্রাহিম খান এবং আরো উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন সম্মানীয় ব্যক্তিবৃন্দ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.