নিজস্ব প্রতিবেদকঃ
বিশেষ অভিযানে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী, পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। রুবেল (২৭), ২। মুরাদ (২৫), ৩। মিরাজ (২৫), ৪। জাবেদ (৩০), ৫। সাম (২০), ৬। মুনসুর (৩৬), ৭। আরিফ (২৪), ৮। মন্টি পাটোয়ারী (২৭), ৯। জামিল (৪৫), ১০। সজল(২৮), ১১। রাশেদ (৩০), ১২। শোয়েব (২২), ১৩। তাহিদুল (১৮), ১৪। মাহাফুজ (১৮) ও ১৫। আারিফ (২৫)।
শনিবার (০৫ এপ্রিল ২০২৫ খ্রি.) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ছিনতাইকারী, পেশাদার মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.