
নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহে ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি প্রাইভেটকারসহ ০৩ মাদক কারবারিকে গ্রফতার করেছে র্যাব-১৪
ময়মনসিংহের র্যাব-১৪ কোম্পানির একটি আভিযানিক দল (০৫ এপ্রিল ২০২৫) রাত্রি ২১:০০ ঘটিকায় নেত্রকোণা জেলার দুর্গাপুর থানাধীন দুর্গাপুর পৌরসভার ২নং ওয়ার্ডস্থ বুরুঙ্গা সাকিনের দুর্গাপুর টু ময়মনসিংহগামী পাকা রাস্তার বুরুঙ্গা বাইতুল আতিক জামে মসজিদ এর সামনে চেকপোস্ট পরিচালনা করে একটি মেরুন রংয়ের প্রাইভেটকার থেকে ০৪ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ মাদক কারবারি ১। মোঃ পলাশ মাতুব্বার (৪২), পিতা-মৃত সেকান্দার মাতুব্বার, সাং-পূর্ব শিলারচর, ২। আবুল কাশেম বারি (৬৯), পিতা-মৃত তারা মিয়া, সাং-চর লক্ষিপুর, উভয় থানা-মাদারীপুর সদর, ৩। রমজান শেখ (৩০), পিতা-মোঃ সালাম শেখ, সাং-মোচরকান্দি, থানা-রাজৈর, সকলের জেলা-মাদারীপুরদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তত্বমতে রাত্রি ২১:৪৫ ঘটিকায় নেত্রকোণা জেলার দুর্গাপুর থানাধীন দুর্গাপুর পৌরসভার ২নং ওয়ার্ডস্থ বুরুঙ্গা সাকিনের দুর্গাপুর টু ময়মনসিংহ গামী পাকা রাস্তার বুরুঙ্গা বাইতুল আতিক জামে মসজিদ এর পশ্চিম পাশে পলাতক মা দ ক কারবারি এরশাদুল হক (৪৫) এর বসতঘরের মেঝের নিচে প্লাস্টিকের ড্রামের মধ্যে থেকে ২২ কেজি ৫০০ গ্রাম সর্বমোট ২৬ কেজি ৫০০ গ্রাম মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করতঃ উদ্ধার কৃত আলামতসমূহ উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্য গাঁজা,র আনুমানিক বাজার মূল্য ৫,৩০,০০০/-(পাঁচ লক্ষ ত্রিশ হাজার) টাকা।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.