হাসানুজ্জামান মিন্টুঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৩ নং হোসেনগাঁও রাউতনগর বাজার মিশনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
গতকাল দিবাগত রাতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর মিশনপাড়া এলাকায় রানীশংকৈল থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করার সময় ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশরাফুল ইসলাম কালু (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করে।
আটক আশরাফুল ইসলাম কালু ওই এলাকার গাজিউর রহমান গাজু’র ছেলে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা: আরশেদুল হক বলেন, আটককৃতের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। আজ সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.