
বাবলু শেখ রাজবাড়ীঃ
লাইনে দাড়িয়ে ছবি তুলতে বলায় নির্বাচন অফিসার কে লাঞ্ছিত করেছে আকরাম নামে এক ব্যক্তি ও তার বাবা বিপু, রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার ভোটার তালিকা হালনাগাদ করণ কাজের ছবি লাইনে দাড়িয়ে তুলতে বলায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমানকে শারীরিক লাঞ্ছিত ও মোবাইল ফোন ভেঙে দিয়েছে।
শুক্রবার দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটোরিয়ামের বারান্দায় এ ঘটনা ঘটে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান বলেন, সবাই লাইনে দাড়িয়ে ছবি তুলছিল। এসময় বিপু ও তার ছেলে আকরাম আসে। তারা লাইনে দাড়িয়ে ছবি না তুলে সরাসরি তুলতে যায়। এসময় লোকজন আপত্তি জানায়। আমি লাইনে দাড়িয়ে ছবি তুলতে বলি। কথা না শোনায় তাদের মোবাইলে ছবি তুলি। এসময় আমাকে লাঞ্ছিত করাসহ মোবাইল ফোন ভাংচুর করে চর থাপ্পর মারতে থাকে, লাইনে থাকা লোকজন আমাকে উদ্ধার করে বলে জানান নির্বাচন অফিসার সাইদুর রহমান। হামলার সময় আমি ইউএনও মহোদয়ের সাথে ফোনে কথা বলছিলাম। বিষয়টি ইউএনও এবং বালিয়াকান্দী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে অবগত করা হয়েছে। নির্দেশনা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, নির্বাচন অফিসার আমাকে অবগত করেছেন। তিনি বিধি মোতাবেক সহযোগিতা চাইলে সহযোগিতা করা হবে।
নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমানের নিকট হামলাকারীদের পরিচয় জানতে চাইলে বলেন , লাঞ্ছিত ও হামলা করার মদদাতা কারি বিপু বালিয়াকান্দি সদর ইউনিয়ানেন সাবেক চেয়ারম্যান মশিউর আজম চুন্নুর ভাইগ্না ও বিপুর ছেলে আকরাম উভায় বালিয়াকান্দি সদর ইউনিয়নের বাসিন্দা বলে নিশ্চিত করেন নির্বাচন অফিসার মোঃ সাইদুর রহমান ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.