নিজস্ব প্রতিবেদকঃ
গত ০৩/০৭/২০২৩ তারিখ রাত অনুমান ২০.০০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ সদর থানার বাড়াইজুড়ি গ্রামের ভিকটিম (১৬)’কে ভয়ভীতি দেখিয়ে আসামী মোঃ আব্দুল কাদের (৫০) ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর থেকে আসামী মো: আব্দুল কাদের ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে ধর্ষণ করতে থাকে। পরবর্তীতে ভিকটিম গর্ভবতী হয়ে পূত্র সন্তান জন্মগ্রহণ করলে ধর্ষণের বিচার ও সন্তানের পিতৃ পরিচয় নির্ধারণের জন্য ভিকটিম এর বাবা মুন্সীগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং- ০৩, তারিখ- ১৩/০৮/২০২৪ খ্রি., ধারা- ৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন ধমন আইন (সংশোধনী ২০০৩)। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই প্রেক্ষিতে গত ১০/০৪/২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৭.৩০ ঘটিকায় র্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজবাড়ী সদর থানার ধাওয়াপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ আব্দুল কাদের (৫০), পিতা- কিয়াম উদ্দিন, সাং- বাড়াইজুড়ি, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.