
রাণীশংকৈল প্রতিনিধিঃ
হাসিনুজ্জামান মিন্টুঃ
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার ৪ নং লেহেঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মাঝটলা গ্রামের মমতাজ আলীর ১ একর ৭৬ শতক, বাপ দাদার পৈতৃক সম্পত্তি জবর দখল করে ছিলো,একই এলাকার প্রভাবশালী মফিজ আক্কেল মুন্সী কাদের, এর ছেলেরা, জব্বার, নজরুল, রফিকুল, মিজান, পয়গম, হোসেন, রশিদ কাশিম, উপজেলার তৎকালীন ক্ষমতাশীল নেতৃত্ব নেতাদের ক্ষমতার গরমে হতদরিদ্র মমতাজের পরিবারে সবাইকে ভয়-ভীতি দেখিয়ে আসছিল বর্তমানে দেশের সুশাসনের কারণে খলিলের পিতার সম্পত্তি ফেরত পাই তার ছেলে মনতাজ আলী। এলাকার সাধারণ মানুষের কাছে জানা যায়, দীর্ঘদিন থেকে মফিজের, আক্কেল, কাদের,এর ছেলেদের বলে আসছে খলিলের ছেলে মমতাজ, আপনারা আমার বাপ দাদার সম্পত্তি কিভাবে নিয়েছেন আমাকে কাগজপত্র দেখান স্বাধীনের পর থেকে বলে আসছে কিন্তু কাদের, মফিজ, আক্কেল মুন্সির, ছেলেরা কোন কথা শুনেনি উল্টা খলিলের এর ভাই জিহারু, ও ছেলেদের উপর হুমকি দেয়। ভুক্তভোগী মমতাজ আইনের আশ্রয় নেয় বিভিন্ন কাগজপত্র দেখায় দলিল সূত্রে খলিলের ছেলে মমতাজ গং জমির মালিক, এমন অবস্থায় হতদরিদ্র পরিবারের সবাইকে নিয়ে বাপ দাদার সম্পত্তি বুঝিয়া লয়। জমিতে কিছু বীজ রোপন করেন হত দরিদ্র পরিবারটি এতে কোন ঘটনা ঘটেনি।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.