নুর হোসেন রিপন:
লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার ৬ নং লামচর ইউনিয়নের বল্লভপুর মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার সুত্রপাত হয় একটি ধর্ষণ মামলা নিয়ে।
মো: ফরহাদ ও পারভেজ নামে দুই যুবক এর নামে লক্ষীপুর জর্জকোর্টে একটি ধর্ষণ মামলা হয়,
এবং মামলা হবার পর থেকেই তারা পলাতক থাকে। ঘটনায় আহত আলমগীর সাংবাদিকদের জানান,
আজ হঠাৎ করেই ফরহাদ ও পারভেজ দেশীয় দারালো অস্ত্র দা, সেন ও রামদা নিয়ে অতর্কিতে তাদের উপর হামলা চালায় এবং এলোপাতাড়ি কোপাতে শুরু করে আর বলতে থাকে তোরা মামলা কেন করেছিস, তোদের আজ মেরে ফেলবো।
আহতদের বোন
লাকী আক্তার শিরিন জানান, অভিযুক্তরা হঠাৎ করেই দেশীয় অস্ত্র নিয়ে এসে কিছু বুঝে উঠার আগেই আমার মা ও ভাইদের উপর হামলা চালায়। এ সময় আমার মা ভাই ও আমার ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসলে হামলা কারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের প্রথমে রামগঞ্জ সরকারি হাসপাতালে আনা হলে ওখানকার কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থা আশংকাজনক মনে হলে পরবর্তীতে তাদেরকে মাইজদী পাঠিয়ে দেন।
আহতদের চিকিৎসা চলছে তবে অবস্থা খুবই আশংকা জনক।
পরিবারের ও নিকটস্থদের সাথে পরামর্শ করে মামলার প্রক্রিয়ার ব্যাবস্থা চলমান।
হামলাকারীরা পলাতক অবস্থায় রয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.