বাবলু শেখ রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের উত্তর পাড়া থেকে পশ্চিম পাড়া পর্যন্ত প্রধান সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে এবং দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। বুধবার সকাল ১০টা থেকে এক ঘণ্টাব্যাপী বানীবহ উত্তর পাড়া নুরমনুবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
“বানীবহ ইউনিয়নবাসী” ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বানীবহ ২ নম্বর ওয়ার্ডের সদস্য আলী আকবর, উত্তর পাড়া নুরমনুবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম আনিছ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি কামাল হোসেন।
বক্তারা বলেন, বানীবহ উত্তর পাড়া হাফিজিয়া মাদ্রাসা, আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, আননূর তাহফিজুল কোরআন মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা, উত্তর পাড়া ও পশ্চিম পাড়ার দুইটি মসজিদ—সবই এই রাস্তার পাশে অবস্থিত। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটির অবস্থা এখন অত্যন্ত দুরবস্থার মধ্যে পড়েছে। কাদা, গর্ত ও ভাঙাচৌরা অবস্থার কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারে না, জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স চলাচল অসম্ভব হয়ে পড়েছে। এমনকি ছেলে মেয়েদের বিয়েও এই রাস্তাঘাটের কারণে ভেঙে জায় বলে দাবি করেন বক্তারা।
মানববন্ধন শেষে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন এলাকাবাসী। তারা অবিলম্বে এই সড়কটি সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে অবহেলিত এই রাস্তাটি সংস্কার করা হলে শুধু শিক্ষার্থী নয়, সাধারণ মানুষও উপকৃত হবেন এবং স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারবেন।
বানিবহ নূর মনুবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল আনিছ বলেন সড়কের বেহাল দশার কারণে ছোট-বড় প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছেন শিক্ষার্থীরা , ইতিমধ্যে কয়েকজন অভিভাবক এই বিদ্যালয় হইতে শিক্ষার্থীদের নিয়ে অন্য বিদ্যালয়ে ভর্তি করেছেন ।
মোছাম্মৎ রুপা আক্তার অভিযোগ করে বলেন সড়কের বেহাল দশার কারণে একাধিকবার আমার ছোট ভাই দুর্ঘটনায় আহত হয়েছে ইতিমধ্যে আমার ভাইকে এই বিদ্যালয় হইতে নিয়ে আমি একটি মাদ্রাসায় ভর্তি করেছি ।
বিদ্যালয় এর প্রধান শিক্ষক সহ এলাকাবাসী বলেন রাস্তাটি দ্রুত সংস্কার না করিলে শিক্ষা প্রতিষ্ঠানে দূরত্ব সময়ের মধ্যে শিক্ষার্থী সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী সহ শিক্ষকরা ।
এলাকাবাসী ও শিক্ষকদের দাবি শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার স্বার্থে দূরত্ব সময়ের মধ্যে সড়কটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা ব্যক্ত করেন মানববন্ধনে এলাকাবাসী ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.