বিশেষ প্রতিনিধি :
দুর্নীতিবাজ ও ঠিকাদার সিন্ডিকেট নিয়ন্ত্রনকারি বিভিন্ন অপকর্মে একের পর এক বিতর্কিত হওয়া তৎকালিন নারায়ণগঞ্জের চলতি দায়িত্বে থাকা সহকারি প্রশাসনিক কর্মকর্তা মো:তাজুল ইসলাম কে শিক্ষা প্রকৌশল অধিদফতর কতৃক বিগত ২৬/১২/২৪ তারিখে মানিকগঞ্জ জেলায় বদলি করা হয়।আদেশে বলা হয় আগামি ২/১/২৫ তারিখে মানিকগঞ্জ জেলায় তাকে যোগদান করার জন্য কিন্তু মো: তাজুল ইসলাম মানিকগঞ্জ জেলায় যেতে চান না কেননা সে ঢাকার বাহিরে থাকলে ঠিকাদার সিন্ডিকেট নামে সোনার হরিন হারিয়ে ফেলবে মাত্র ১১ দিনের মাথায় তৎকালীন প্রধান প্রকৌশলী মো: জালাল উদ্দিন চৌধুরীকে অবৈধ ভাবে প্রভাবিত করে তত্বাবধয়াক প্রকৌশলীর কার্যালয় ঢাকা সার্কেলে সংযুক্ত হন।অনুসন্ধানে জানা যায় এখানে থেকে ফের ঠিকাদারি সিন্ডিকেট নিয়ন্ত্রন সহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়ছে।তবে শিক্ষা প্রকৌশল অধিদফতরের মানিকগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো:সিরাজুল ইসলাম জানান সে নিয়ম অনুযায়ী মানিকগঞ্জ জেলায় যোগদানে আছে কিন্তু তত্বাবধয়াক প্রকৌশলীর কার্যালয় ঢাকা সার্কেলে সংযুক্ত হিসেবে রাখা হয়েছে,তার কাছে জানতে চাওয়া হয় কিসের ভিত্তিতে তাকে ঢাকা সার্কেলে সংযুক্ত করা হয় তিনি জানান সেখানে জরুরি ভিত্তিতে লোক দরকার হয়েছে তাই তাকে সেখানে অতিরিক্ত কাজে সহযোগীতা করার জন্য নেওয়া হয়েছে।আরো জানা যায় বিতর্কিত এই মো:তাজুল ইসলাম ঠিকাদার সিন্ডিকেট টিকিয়ে রাখার জন্য ঢাকা সার্কেলে সংযুক্ত থেকে ঠিকাদার সিন্ডিকেট নিয়ন্ত্রন করার জন্য এখানে সু-কৌশলে সংযুক্তের নামে দায়িত্ব পালন করছেন।সম্প্রতি শিক্ষা প্রকৌশল অধিদফতর নারায়ণগঞ্জে থাকাকালিন চলতি দায়িত্বে থাকা এই বিতর্কিত সহকারি প্রশাসনিক কর্মকর্তা মো:তাজুল ইসলাম এর বিরুদ্ধে ঢাকায় কোটি টাকার বাড়ি দোকান সহ বিভিন্ন স্থানে প্লট ও ফ্লাট ক্রয়,আচরন বিধি লংঘন,ব্যাপক অনিয়ম,দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা ঠিকাদারদের সঙ্গে আঁতাত করে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।পরবর্তিতে বিতর্কিত এই কর্মকর্তাকে মানিকগঞ্জ জেলায় বদলি করা হয় কিন্তু সে সু-কৌশলে সংযুক্তের নামে ঢাকা সার্কেলে থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঠিকাদার সিন্ডিকেট নিয়ন্ত্রন করে চলছে যেন দেখার কেউ নেই।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.