নিজস্ব প্রতিবেদকঃ
অপহরণ মামলার আসামী শোভন (২৫) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় র্যাব-১০ কর্তৃক গ্রেফতার।
গত ১১/০৩/২০২৫ তারিখ সকাল অনুমান ০৭.০০ ঘটিকায় ভিকটিম (১৭) তার রাজধানীর মুগদাস্থ পিতার বাসা হতে হাটতে বের হলে আসামী মোঃ তানজিল হাসান শোভন (২৫) বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে অপহরণ করে নিয়ে যায়।
উক্ত ঘটনায় ভিকটিম (১৭) এর বাবা বাদী হয়ে ডিএমপি, ঢাকার মুগদা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত মামলায় জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৬/০৪/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৭.২০ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী বড় মাদ্রাসা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডিএমপি, ঢাকার মুগদা থানার মামলা নং- ২২, তারিখ- ১৫/০৩/২০২৫ খ্রি., ধারা- ৭ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, (সংশোধনী ২০০৩) এর এজাহারনামীয় আসামী মোঃ তানজিল হাসান শোভন (২৫), পিতা- মৃত রুস্তম আলী, সাং- পাটেরবাগ রোড, দনিয়া, থানা- কদমতলী, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2026 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.